7678 - حَدَّثَنَا يُونُسُ بْنُ حَبِيبٍ، قَالَ: ثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: ثَنَا شُعْبَةُ، عَنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ: «أَصَابَ النَّاسُ حُمُرًا يَوْمَ خَيْبَرَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُنَادِيًا، فَنَادَى أَنْ أَكْفِئُوا الْقُدُورَ»
বারা’ ইবনু আযিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বারের দিন লোকেরা গৃহপালিত গাধা লাভ করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে নির্দেশ দিলেন। সেই ঘোষক ঘোষণা করল যে, তোমরা হাঁড়িগুলো উল্টে দাও।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7678)