7525 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، بِإِسْنَادِهِ: « إِذَا قَدِمَ أَحَدُكُمْ فَلَا يَطْرُقَنَّ النِّسَاءَ لَيْلًا، حَتَّى تَسْتَحِدَّ الْمُغِيبَةُ وَتَمْتَشِطَ الشَّعِثَةُ»
জাবির ইবনু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:



তোমাদের মধ্যে কেউ যখন (সফর থেকে) আগমন করবে, তখন সে যেন রাতে হঠাৎ করে নারীদের কাছে উপস্থিত না হয়। যেন তার অনুপস্থিতিতে থাকা স্ত্রী (পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য) ক্ষৌরকার্য সেরে নিতে পারে এবং এলোমেলো চুলওয়ালা নারী চুল আঁচড়ে নিতে পারে।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7525)