7032 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْحِمْصِيُّ، قثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا كُلُّكُمْ رَاعٍ، فَالْأَمِيرُ رَاعٍ عَلَى رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى بَيْتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ، أَلَا كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ»
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সাবধান! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। সুতরাং শাসক তার প্রজাদের ওপর দায়িত্বশীল; আর পুরুষ (স্বামী) তার পরিবারের ওপর দায়িত্বশীল; এবং নারী (স্ত্রী) তার স্বামীর ঘরের ওপর দায়িত্বশীলা; আর গোলাম তার মালিকের সম্পদের ওপর দায়িত্বশীল। সাবধান! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই (সেই দায়িত্ব সম্পর্কে) জিজ্ঞাসা করা হবে।”
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7032)