5803 - حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى، قَالَ: ثَنَا الْحُمَيْدِيُّ، قثنا سُفْيَانُ، قثنا عَمْرُو بْنُ دِينَارٍ، وَأَبُو الزُّبَيْرِ أَنَّهُمَا سَمِعَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: دَبَرَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ غُلَامًا لَهُ، لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَاعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ قَالَ عَمْرٌو: قَالَ جَابِرٌ: عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ فِي إِمَارَةِ ابْنِ الزُّبَيْرِ، زَادَ أَبُو الزُّبَيْرِ اسْمُهُ يَعْقُوبُ الْقِبْطِيُّ "
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
আনসারদের মধ্য হতে এক ব্যক্তি তার এক গোলামকে (মৃত্যুর পর মুক্তির জন্য) ‘মুদাব্বার’ বানিয়ে দিয়েছিলেন। তার নিকট ঐ গোলাম ছাড়া অন্য কোনো সম্পদ ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বিক্রি করে দেন। আর নুআইম ইবনুন নাহ্হাম তাকে কিনে নেন।
আমর (ইবনু দীনার) বলেন, জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: (সে ছিল) একজন কিবতী গোলাম, যে ইবনুয যুবাইরের শাসনামলে গত বছর মারা গিয়েছিল। আর আবুয যুবাইর অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তার নাম ছিল ইয়াকুব আল-কিবতী।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (5803)