4397 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَثَنَا عَفَّانُ، قَثَنَا هَمَّامٌ، قَثَنَا قَتَادَةُ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدَ عَلَى ابْنَةِ حَمْزَةَ، فَقَالَ: « إِنَّهَا لَا تَحِلُّ لِي، إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، وَإِنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ الْوِلَادَةِ»
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামযা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। অতঃপর তিনি বললেন: “সে আমার জন্য হালাল নয়, কারণ সে আমার দুধভাইয়ের মেয়ে। আর বংশের কারণে যা হারাম হয়, দুধপানের কারণেও তা হারাম হয়ে যায়।”

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (4397)