4341 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، تَمْتَامٌ، قَثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَزْلِ، فَقَالَ: « لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَاكُمْ، فَإِنَّمَا هُوَ الْقَدْرُ»
আবু সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘আযল’ (সহবাসের সময় স্ত্রীর যোনিপথের বাইরে বীর্যপাত) সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বললেন, তোমরা যদি তা (আযল) না করো, তাতে তোমাদের কোনো অসুবিধা নেই। কেননা তা তো কেবল আল্লাহ্র ফায়সালা (তাকদীর)।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (4341)