3935 - أَخْبَرَنِي الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزِيدٍ، قَثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ أَنَّهُ حَدَّثَهُمْ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلَابِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَأْتِي الْقُرْآنُ وَأَهْلُهُ الَّذِينَ كَانُوا يَقْرَءُونَهُ فِي الدُّنْيَا تَقْدُمُهُ سُورَةُ الْبَقَرَةِ وَآلِ عِمْرَانَ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ سَوَاءً،
নাওয়াস ইবনু সাম’আন আল-কিলাবি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কুরআন মাজীদ এবং ওইসব ব্যক্তিরা যারা দুনিয়াতে তা তিলাওয়াত করত, তারা (কিয়ামতের দিন) আগমন করবে। সূরা আল-বাকারা ও সূরা আলে ইমরান তাদের আগে আগে থাকবে। (বর্ণনাকারী) এরপর হুবহু অনুরূপ হাদিস বর্ণনা করলেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (3935)