3698 - حَدَّثَنَا الصَّغَانِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، نَا حَاتِمٌ، عَنْ مُوسَى، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ «كَانَ يُعَرِّسُ بِالْبَطْحَاءِ الَّذِي بِذِي الْحُلَيْفَةِ حَتَّى يُصَلِّي الصُّبْحَ» يَعْنِي: إِذَا أَقْبَلَ مِنْ سَفَرِ حَجٍّ أَوْ عَمْرَةٍ أَوْ غَيْرِ ذَلِكَ " وَإِنَّ ابْنَ عُمَرَ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَرِّسُ بِهَا حَتَّى يُصْبِحَ»
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (ইবনু উমর) যুল-হুলাইফার বাত্বহা নামক স্থানে সুবহে (ফজর)র সালাত আদায় করা পর্যন্ত বিশ্রাম নিতেন। অর্থাৎ, যখন তিনি হজ, উমরাহ অথবা অন্য কোনো সফর থেকে ফিরে আসতেন। আর ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সেখানে সকাল হওয়া পর্যন্ত বিশ্রাম নিতেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (3698)