242 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ: ثنا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: ثنا الْجَعْدُ أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ قَالَ: « إِنَّ رَبَّكَ رَحِيمٌ مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ عَشْرًا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ وَاحِدَةً أَوْ يَمْحُوهَا اللَّهُ وَلَا يَهْلِكُ عَلَى اللَّهِ إِلَّا هَالِكٌ»
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতিপালক (আল্লাহ) সম্পর্কে বর্ণনা করেন, তিনি বলেন:



“নিশ্চয়ই তোমাদের রব পরম দয়ালু। যে ব্যক্তি কোনো নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু তা সম্পাদন করতে পারে না, তার জন্য একটি নেকি লেখা হয়। আর যদি সে তা করে ফেলে, তাহলে দশগুণ থেকে সাতশো গুণ, এমনকি বহুগুণ বেশি (সওয়াব) লেখা হয়।



আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করে না, তার জন্য একটি নেকি লেখা হয়। কিন্তু যদি সে তা করে ফেলে, তবে তার জন্য একটি (গুনাহ) লেখা হয়, অথবা আল্লাহ তা মুছে দেন। আর আল্লাহর (অনুগ্রহ থেকে) কেবল ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিই ধ্বংস হয়।”

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (242)