2166 - حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ، قَالَ: ثنا الْمُقْرِئُ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ»
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের দুই রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন, তখন তিনি তাঁর ডান কাতে শুয়ে পড়তেন।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (2166)