1948 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثَنَا الْقَوَارِيرِيُّ قَالَ: ثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعًا لِجَبْهَتِهِ»

-[522]-
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন সূরা পাঠ করতেন যাতে সিজদা রয়েছে। অতঃপর তিনি সিজদা করতেন এবং আমরাও সিজদা করতাম। এমনকি (ভিড়ের কারণে) আমাদের কেউ কেউ তার কপাল রাখার মতো স্থান খুঁজে পেত না।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1948)