1660 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ اللَّيْثِ قَالَ: ثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ قِرَاءَةً، عَنِ الْأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: " { وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110] قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ صَوْتَهُ سَمِعَهُ الْمُشْرِكُونَ فَسَبُّوا الْقُرْآنَ وَمَا جَاءَ بِهِ، وَإِذَا خَفَضَ لَمْ يَسْمَعْهُ أَصْحَابُهُ، فَأَنْزَلَ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110] " حَدَّثَنَا النُّفَيْلِيُّ قَالَ: ثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: ثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ بِإِسْنَادِهِ مِثْلَهُ
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,



তিনি আল্লাহ তা‘আলার বাণী: "আর আপনি আপনার সালাতে উচ্চস্বরে কিরাত পড়বেন না এবং একদম মৃদুস্বরেও পড়বেন না; বরং এতদুভয়ের মাঝখানে একটি পথ অবলম্বন করুন" [সূরা ইসরা: ১১০] সম্পর্কে বলেন,



নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চস্বরে (ক্বিরাত) পাঠ করতেন, তখন মুশরিকরা তা শুনতে পেত। ফলে তারা কুরআন এবং রাসূলের আনীত বিষয়সমূহকে গালি দিত। আর যখন তিনি মৃদুস্বরে পাঠ করতেন, তখন তাঁর সাহাবীরা শুনতে পেতেন না। তাই আল্লাহ তা‘আলা এই আয়াত নাযিল করেন: "বরং এতদুভয়ের মাঝখানে একটি পথ অবলম্বন করুন।" [সূরা ইসরা: ১১০]।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1660)