1425 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: « قَدْ عَدَلْتُمُونَا بِالْحَمِيرِ وَالْكِلَابِ، وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مُقَابِلِي وَأَنَا عَلَى السَّرِيرِ فَتَكُونُ لِيَ الْحَاجَةُ فَأَنْسَلُّ انْسِلَالًا»
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা তো আমাদের গাধা ও কুকুরের সমতুল্য করে দিলে! অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে নামায আদায় করতেন, যখন আমি বিছানায় (খাটের উপর) থাকতাম। অতঃপর আমার কোনো প্রয়োজনে আমি চুপিসারে সরে যেতাম।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1425)