1210 - حَدَّثَنَا حَمْدَانُ بْنُ الْجُنَيْدِ الدَّقَّاقُ قَالَ: ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُعَيْبٍ الْعَنْبَرِيُّ قَالَ: ثَنَا كَهْمَسُ، عَنْ أَبِي الْعَلَاءِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ « صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنَخَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَلَكَهَا بِنَعْلِهِ»
আবদুল্লাহ ইবনুশ-শিখখীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাতরত অবস্থায়) কফ ফেললেন এবং তিনি তাঁর জুতা দিয়ে সেই কফ (মাটির সাথে) ডলে দিলেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1210)