1209 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْوَاسِطِيُّ قَالَ: ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أنبا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « يُصَلِّي ثُمَّ تَفَلَ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى، فَحَكَّهَا بِنَعْلِهِ فِي الصَّلَاةِ»
আবুল ’আলা ইবনুশ-শিখখীর (রাহিমাহুল্লাহ)-এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি তাঁর বাম পায়ের নিচে থুথু ফেললেন এবং সালাতের মধ্যেই তা তাঁর জুতো দ্বারা ঘষে দিলেন।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (1209)