7108 - أخبرنا أبو عبد الله الأصفهاني، حدَّثنا الحسن بن الجَهْم، حدَّثنا الحسين بن الفَرَج، حدَّثنا محمد بن عمر قال: وحَمْنةُ بنت جَحْش كانت عند مصعب بن عُمير فولدت له ابنَه، وقُتِلَ عنها، فتزوَّجها بعد ذلك طلحةُ بن عبيد الله، فولدت له محمدَ بن طلحة السَّجَّاد، وبه كان يُكني، وعبدَ الله بن طلحة.
মুহাম্মদ ইবনে উমর থেকে বর্ণিত, হামনা বিনত জাহাশ মুসআব ইবনে উমাইরের স্ত্রী ছিলেন। তিনি তার একটি পুত্র সন্তান প্রসব করার পর মুসআব শহীদ হন। এরপর তাকে তালহা ইবনে উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বিবাহ করেন। তিনি তালহার ঔরসে মুহাম্মাদ ইবনে তালহা আস-সাজ্জাদকে জন্ম দেন—যার মাধ্যমে তিনি (তালহা) কুনিয়াত ধারণ করতেন—এবং আব্দুল্লাহ ইবনে তালহাকে।

আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম (7108)