6154 - حدثني علي بن حَمْشاذَ العدلُ، حَدَّثَنَا الفضل بن محمد بن المسيَّب، قال: سمعت إبراهيم بن المنذر الحِزَاميَّ يقول: حَكِيمُ بن حِزَام بن خُوَيلد بن أَسَد بن عبد العُزَّى بن قُصَيّ، يُكْنَى أبا خالد، مات سنة أربع وخمسين وهو ابن مئةٍ وعشرين سنة، وُلد قبل الفيل بثلاثَ عشرةَ سنة، ومات بالمدينة.
৬১৫৪ - আলী ইবনু হামশায আল-আদল আমার নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের নিকট ফাদল ইবনু মুহাম্মাদ ইবনু আল-মুসায়্যাব বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি ইব্রাহীম ইবনু আল-মুনযির আল-হিযামীকে বলতে শুনেছি: হাকীম ইবনু হিযাম ইবনু খুওয়াইলিদ ইবনু আসাদ ইবনু আব্দুল ‘উযযা ইবনু কুসাই। তাঁর উপনাম আবূ খালিদ। তিনি [হিজরী] চুয়ান্ন সনে একশত বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি হস্তী-বর্ষের তের বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং মদীনায় মারা যান।
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম (6154)