5837 - أخبرنا أبو بكر بن إسحاق الإمام، أخبرنا إسماعيل بن قُتَيبة، حدثنا محمد بن عبد الله بن نُمير، قال سهل بن حُنَيف بن واهِب بن عُكَيم بن ثَعلَبة، أبو ثابت، مات بالكوفة سنة ثمانٍ وثلاثين، وصلَّى عليه عليُّ بن أبي طالب.
(৫৪৩৭) আমাদেরকে খবর দিয়েছেন আবু বকর ইবনে ইসহাক আল-ইমাম, তিনি বলেন, আমাদেরকে খবর দিয়েছেন ইসমাঈল ইবনে কুতাইবা, তিনি বলেন, আমাদেরকে হাদীস শুনিয়েছেন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর। তিনি বলেন, সাহল ইবনে হুনাইফ ইবনে ওয়াহিব ইবনে উকাইম ইবনে সা'লাবাহ, যার উপনাম আবু সাবিত, তিনি আটত্রিশ (৩৮) হিজরী সনে কুফায় ইনতিকাল করেন এবং তার জানাযার সালাত আদায় করেন আলী ইবনে আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম (5837)