987 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ فِي الصَّلَاةِ: اللَّهُمَّ ارْحَمْنِي، وَارْحَمْ مُحَمَّدًا، وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا؛ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِلْأَعْرَابِيِّ: «لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا» يُرِيدُ رَحْمَةَ اللَّهِ. [2: 46]
رقم طبعة با وزير = (983)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 190 - 191): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের উদ্দেশ্যে দাঁড়ান, আমরাও তাঁর সাথে দাঁড়াই। তখন এক বেদুঈন ব্যক্তি সালাতে বলে, اللَّهُمَّ ارحمني وارحم محمداً ولاترحم مَعَنَا أَحَدًا (হে আল্লাহ, আপনি আমার প্রতি রহম করুন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহম করুন আর আমাদের সাথে অন্য কাউকে রহম করবেন না।)” যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করলেন, তখন তিনি বেদুঈনকে বললেন, “তুমি তো প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে দিলে। অর্থাৎ আল্লাহর রহমতকে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৮৩; সহীহ বুখারী: ৬০১০; নাসাঈ: ৩/১৪; আবূ দাঊদ: ৩৮০; তিরমিযী: ১৪৭; ইবনু মাজাহ: ৫৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়া: ১/১৯০, ১৯১।)

সহীহ ইবনু হিব্বান (987)