986 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا، قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا ,، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ حَجَبْتَهَا عَنْ نَاسٍ كَثِيرٍ». [2: 86]
رقم طبعة با وزير = (982)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله وما بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات، وحماد بن سلمة سمع من عطاء قبل الاختلاط.
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি বললো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا (হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এই দু‘আ থেকে অনেক মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে!”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/১৭০; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬২৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)

সহীহ ইবনু হিব্বান (986)