951 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ [ص:232] إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ مُوسَى بْنُ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»، ثُمَّ، قَالَ: مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ». [1: 104]
رقم طبعة با وزير = (947)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض» - أيضاً -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن موسي بن سالم- وهو مولى آل العباس- على صدقه لم يدرك ابن عباس.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর কাছে কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।” তারপর তিনি আবারো জিজ্ঞেস করলেন, “আমি আল্লাহর কাছে (আর) কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।”[1]







[1] হাকিম: ১/৫২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২০৬; মুসনাদ আহমাদ: ১/২০৯; আত তায়ালিসী: ১/২৫৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৬; তিরমিযী: ৩৫১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)

সহীহ ইবনু হিব্বান (951)