939 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي يَعْقُوبَ الْكَرْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ ابْنِ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَخْبِرْنِي عَنْ دُعَاءٍ كَانَ يَدْعُو بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» فَلَقِيتُ إِسْمَاعِيلَ فَسَأَلْتُهُ، فَقَالَ: أَكْثَرُ [ص:220] دَعْوَةٍ يَدْعُو بِهَا: «رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ». [5: 12]
رقم طبعة با وزير = (935)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، عبد الله بن أبي يعقوب، وثقه المؤلف 8/ 368، وتابعه عليه غير واحد، وباقي رجاله ثقات رجال الشيخين.
আব্দুল আযীয বিন সুহাইব বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আপনি আমাকে এমন একটি দু‘আর কথা বলুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন।” জবাবে তিনি বলেন, দু‘আটি হলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।) রাবী বলেন, “অতঃপর আমি ইসমাঈল এর সাথে সাক্ষাৎ করে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় বলতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]







[1] সহীহ মুসলিম: ২৬৯০; আবূ দাঊদ: ১৫১৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)

সহীহ ইবনু হিব্বান (939)