938 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، [ص:219] قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، أَنَّهُمْ قَالُوا لِأَنَسِ بْنِ مَالِكٍ: ادْعُ اللَّهَ لَنَا، فَقَالَ: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ، قَالُوا: زِدْنَا، فَأَعَادَهَا؛ قَالُوا: زِدْنَا، فَأَعَادَهَا؛ فَقَالُوا: زِدْنَا، فَقَالَ: مَا تُرِيدُونَ؟ سَأَلْتُ لَكُمْ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ» قَالَ أَنَسٌ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ بِهَا: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ». [5: 12]
رقم طبعة با وزير = (934)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (525/ 677). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة فمن رجال مسلم غير إبراهيم بن الحجاج، من رجال النسائي.

সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার লোকজন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দু‘আ করুন।” তখন আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।) লোকজন বললো, “আরো দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তখন তিনি বললেন, “আপনারা কী চান? আমি আপনাদের জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ চাইলাম।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি বেশি বেশি করতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৪৮; মুসনাদ আহমাদ: ৩/২৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৮১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)

সহীহ ইবনু হিব্বান (938)