936 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الزُّرَقِيُّ بِطَرَسُوسَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ صَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ: «مَا كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُ؟ »، قَالَ: كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبَنِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ فِي الدُّنْيَا، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، لَا تَسْتَطِيعُهُ، أَوْ لَا تُطِيقُهُ، قُلِ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» [1: 104]
رقم طبعة با وزير = (932) قَالَ أَبُو حَاتِمٍ: مَا سَمِعَ حُمَيْدٌ عَنْ أَنَسٍ إِلَّا ثَمَانِيَةَ عَشَرَ [ص:218] حَدِيثًا، وَالْأُخَرُ سَمِعَهَا مِنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1359): م، خ الدعاء فقط. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়ে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সুবহানাল্লাহ! তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি (বরং) বলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হুমাইদ আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে ১৮ টি হাদীস ছাড়া অন্য কোন হাদীস শ্রবণ করেননি। অন্য হাদীসগুলো তিনি সাবিতের মাধ্যম দিয়ে শ্রবণ করেছেন।”







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৩; সহীহ মুসলিম: ২৬৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬১; মুসনাদ আহমাদ: ৩/১০৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৭; তিরমিযী: ৩৪৮৭; আত তাবারী: ২/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)

সহীহ ইবনু হিব্বান (936)