935 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا وَلَمْ يَشْرَبِ الْمَاءَ فِي الدُّنْيَا ثَمَانَ عَشْرَةَ سَنَةً، وَيَتِّخَذُ كُلَّ لَيْلَةٍ حَسْوًا فَيَحْسُوهُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي عُبَيْدِ اللَّهِ مُسْلِمِ بْنِ مِشْكَمٍ، قَالَ: [ص:216] خَرَجْتُ مَعَ شَدَّادِ بْنِ أَوْسٍ، فَنَزَلْنَا مَرْجَ الصُّفَّرِ، فَقَالَ: ائْتُونِي بِالسُّفْرَةِ نَعْبَثْ بِهَا، فَكَانَ الْقَوْمُ يَحْفَظُونَهَا مِنْهُ، فَقَالَ: يَا بَنِي أَخِي، لَا تَحْفَظُوهَا عَنِّي، وَلَكِنِ احْفَظُوا مِنِّي مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اكْتَنَزَ النَّاسُ الدَّنَانِيرَ وَالدَّرَاهِمَ، فَاكْتَنِزُوا هَؤُلَاءِ الْكَلِمَاتَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ». [1: 104]
رقم طبعة با وزير = (931)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3228). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، سويد بن عبد العزيز: لين الحديث، وباقي رجاله ثقات.
رقم طبعة با وزير = (931)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3228). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، سويد بن عبد العزيز: لين الحديث، وباقي رجاله ثقات.
আবূ উবাইদুল্লাহ মুসলিম বিন মিশকাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে বের হয়ে মারজাস সুফার নামক জায়গায় পৌঁছলাম, অতঃপর তিনি বলেন, “তোমরা আমার কাছে দস্তরখান আনো, ব্যবহার করি, আর লোকজন তা তাঁর থেকে সংরক্ষন করে রেখেছিল ফলে তিনি বলেন, “ভাতিজাগণ, আমার থেকে তোমরা এটা সংরক্ষন করার পরিবর্তে সেই হাদীস সংরক্ষন করো, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, “যখন মানুষ সোনা-রুপা পুঞ্জীভূত করবে, তখন তোমরা এই বাক্যগুলো পুঞ্জীভূত করবে। (বাক্যগুলি হলো) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ علام الغيوب (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি দ্বীনের অটলতা, সঠিক পথের উপর অবিচলতা। আমি আপনার কাছে আরো চাচ্ছি আপনার নি‘আমতের শুকরিয়া, সুন্দর ইবাদত করার তাওফীক। আমি আপনার কাছে চাচ্ছি সেই কল্যাণ, যা আপনি চান, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই অনিষ্টতা থেকে যা আপনি জানেন। আমি সে পাপের জন্য আপনার ক্ষমা চাচ্ছি যা আপনি জানেন। নিশ্চয়ই আপনি অদৃশ্যের ব্যাপারে সম্যক অবগত।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১২৩; তিরমিযী: ৩৪০৭; আত তাবারানী, আল কাবীর: ৭১৭৫; নাসাঈ: ৩/৫৪; হাকিম: ১/৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২২৮।)
[1] মুসনাদ আহমাদ: ৪/১২৩; তিরমিযী: ৩৪০৭; আত তাবারানী, আল কাবীর: ৭১৭৫; নাসাঈ: ৩/৫৪; হাকিম: ১/৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২২৮।)
সহীহ ইবনু হিব্বান (935)