919 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: [ص:199] حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا مَضَى شَطْرُ اللَّيْلِ أَوْ ثُلُثَاهُ يَنْزِلُ اللَّهُ جَلَّ وَعَلَا إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: مَنْ ذَا الَّذِي يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ ذَا الَّذِي يَدْعُونِي أَسْتَجِيبُ لَهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَرْزِقُنِي أَرْزُقُهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَغْفِرُنِي أَغْفِرُ لَهُ؟ حَتَّى يَنْفَجِرَ الصُّبْحُ». [3: 67]
رقم طبعة با وزير = (915)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون جملة الاسترزاق - «ظلال الجنة» (497). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “যখন রাতের অর্ধাংশ অথবা দুই-তৃতীয়াংশ অতিক্রান্ত হয়, তখন মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর বলেন, “কে এমন আছে, যে আমার কাছে চাইবে, তাহলে আমি তাকে দিব, কে এমন আছে যে আমার কাছে দু‘আ করবে, তবে আমি তার দু‘আ কবুল করব, কে এমন আছে যে আমার কাছে রিযিক চাইবে, তবে আমি তাকে রিযিক দিব, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে ক্ষমা করে দিব।” (এভাবে তিনি বলতে থাকেন) যতক্ষন না ফজর উদিত হয়।”[1]







[1] ইবনু আবূ আসিম, আস ‍সুন্নাহ: ৪৯৭; সহীহ মুসলিম: ৭৫৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৭৮; ইবনু খুযাইমা, আত তাওহীদ: ১২৯; মুসনাদ আহমাদ: ২/৫০৪; দারেমী: ১/৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে রিযিক চাওয়ার অংশ ব্যতীত বাকী অংশকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৪৯৭।)

সহীহ ইবনু হিব্বান (919)