908 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ شَهْرُ رَمَضَانَ، ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (905)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الرحمن بن إسحاق: هو ابن عبد الله بن الحارث بن كنانة المدني.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে আমার আমার আলোচনা করা হয়, অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় বাবা-মাকে পায় কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায় না এবং ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে রমযান মাস আসে তারপর তাকে ক্ষমা করে দেওয়ার আগেই সেটি চলে যায়!”[1]







[1] হাকিম: ১/৫৪৯; মুসনাদ আহমাদ: ২/২৫৪; তিরমিযী: ৩৫৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৫।)

সহীহ ইবনু হিব্বান (908)