907 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (904)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي المدنى، قال الحافظ في "التقريب ": صدوق له أوهام، وباقي رجاله ثقات. أبو معمر هو: إسماعيل بن إبراهيم بن معمر الهذلي.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মিম্বারে উঠেন অতঃপর বলেন, “আমীন, আমীন, আমীন।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যখন মিম্বারে আরোহন করেছিলেন, তখন আপনি বলেছেন, “আমীন, আমীন, আমীন!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই জিবরীল আমার কাছে এসেছিলেন, অতঃপর বলেছেন, “ যে ব্যক্তি রমযান মাস পায় কিন্তু তার গোনাহ ক্ষমা করা হয় না, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন।বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা তাদের যে কোন একজনকে পায় কিন্তু তাদের সাথে সদাচারণ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তির নিকটে আপনার কথা আলোচনা করা হয়, কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।”[1]







[1] ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৪৬; বাযযার: ৩১৬৯; সহীহ ইবনু খুযাইমা: ১৮৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৪।)

সহীহ ইবনু হিব্বান (907)