853 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً، وَمَا مَشَى أَحَدٌ مَمْشًى لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِ تِرَةً، وَمَا أَوَى أَحَدٌ إِلَى فِرَاشِهِ وَلَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِ تِرَةً». [1: 2]
رقم طبعة با وزير = (850)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (78). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات، إلا أن فيه عنعنة الوليد وهو مدلس.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মজলিসে বসে, আর তাতে আল্লাহর যিকির না করে, তবে তা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ কোন পথ চলে, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ বিছানায় আশ্রয় নেয়, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে।”[1]







[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল্ ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; হাকিম: ১/৫৫০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৮।)

সহীহ ইবনু হিব্বান (853)