852 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ». [1: 2]
رقم طبعة با وزير = (849)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 227). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وأبومودود هو: عبد العزيز بن أبي سليمان الهذلي، مولاهم المدني وثقه المؤلف، وابن معين، وأحمد، وأبو داود، وابن المديني، وقول الحافظ في «التقريب»: مقبول وَهْمٌ منه رحمه الله.
উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধ্যা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধ্যায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1]







[1] আবূ দাঊদ: ৪৮৫৬; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪০৪; মুসনাদ্ আহমাদ: ২/৪৩২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮০; তিরমিযী: ৩৩৮০; সুনান বাইহাকী: ৩/২১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)

সহীহ ইবনু হিব্বান (852)