834 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ بِأَرْغِيَانَ بِقَرْيَةِ سَبَنْجَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ أَقُولَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ». [1: 2]
رقم طبعة با وزير = (831)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) বলা আমার কাছে ‘সূর্য যা কিছুর উপর উদয় হয়’ সেসব কিছুর (অধিকারী হওয়ার) চেয়ে প্রিয়তর!”[1]







[1] সহীহ মুসলিম: ২৬৯৫; তিরমিযী: ৩৫৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৩১।)

সহীহ ইবনু হিব্বান (834)