833 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ [ص:115] إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، وَابْنُ جَابِرٍ قَالَا: حَدَّثَنَا أَبُو سَلَّامٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلْمَى رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَقِيتُهُ بِالْكُوفَةِ فِي مَسْجِدِهَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «بَخٍ بَخٍ وَأَشَارَ بِيَدِهِ بِخَمْسٍ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمَرْءِ الْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ»
رقم طبعة با وزير = (830)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1204). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، غير شيخ ابن حبان وهو ثقة، والوليد- وهو ابن مسلم- قد صرح بالتحديث، فانتفت شبهه تدليسه، وابن جابر هو: عبد الرحمن بن يزيد بن جابر، وأبو سلام هو: ممطور الحبشي وأبو سلمى: يقال: اسمه حريث، يعد في الشاميين.
আবূ সালাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাখাল আবূ সালমা রাদ্বিয়াল্লাহু আনহু, যাকে আমি কুফার মসজিদে দেখেছি, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কতো চমৎকার! কতো চমৎকার!! এই বলে তিনি তাঁর হাত দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইশারা করেন। এগুলো মীযানের পাল্লায় কতইনা ভারী! সেগুলো হলো: سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) এবং মুসলিম ব্যক্তির সৎ সন্তান, যে মারা যায় আর তাতে সে মুসলিম ব্যক্তি সাওয়াবের প্রত্যাশা করে।”[1]







[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬৭; দুলাবী, আল আসমা‘ ওয়াল কুনা: ১/৩৬; তাবাকাতু ইবনু সা‘দ: ৬/৫৮; ইবনু আবী ‘আসিম, আস সুন্নাহ: ২/২৬৩; তাবারানী আল কাবীর: ২২/৩৪৮; হাকিম: ১/৫১১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/৮৮; মুসনাদ আহমাদ: ৩/৪৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২০৪।)

সহীহ ইবনু হিব্বান (833)