820 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: كُنْتُ أَمْشِي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟ » قُلْتُ: بَلَى يَا [ص:102] رَسُولَ اللَّهِ، فَقَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». [1: 2]
رقم طبعة با وزير = (817)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 256). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح إبراهيم بن بشار. وهو الرمادي الحافظ وهو وان كان له أوهام قد توبع عليه، وباقي رجاله ثقات.
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে হাঁটছিলাম, তিনি আমাকে বলেন, “হে আবূ যার, আমি কী আপনাকে জান্নাতের ধন ভান্ডারসমূহের মধ্য হতে একটি ধন ভান্ডার এর সন্ধান দিব না?” আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)।[1]







[1] মুসনাদ আহমাদ: ৫/১৪৫; ইবনু মাজাহ: ৩৮২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৪; আত তাবারানী: ১৬৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ২/২৫৬।)

সহীহ ইবনু হিব্বান (820)