819 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا دَخَلَ الرَّجُلُ [ص:101] بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ، وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (816)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 116): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، فقد صرح ابن جريج بالتحديث عند المؤلف وغيره، وصرح أبو الزبير بالسماع في رواية لمسلم، فانتفت شبهة تدليسهما.

জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে অতঃপর তিনি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর করে, তখন শয়তান বলে, “তোমাদের জন্য (এই বাড়িতে) রাতের কোন খাবার নেই এবং (এখানে) রাত্রি যাপন করার কোন সুযোগ নেই। আর যখন সে বাড়িতে প্রবেশ করে কিন্তু প্রবেশের সময় আল্লাহর যিকর না করে, তবে শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন করার জায়গা পেয়ে গেছো! আর যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর না করে, তখন শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন ও রাতের খাবার পেয়ে গিয়েছো!”[1]
[1] সহীহ মুসলিম: ২০১৮; আবূ দাঊদ: ৩৭৬৫; ইবনু মাজাহ: ৩৮৮৭; মুসনাদ আহমাদ: ৩/৩৮৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ৩/১১৬।)

সহীহ ইবনু হিব্বান (819)