768 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ أَبُو عَمْرٍو بِنَسَا، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، قَالَ: حَدَّثَنَا مُحَاضِرُ بْنُ الْمُوَرِّعِ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَلَسَ قَوْمٌ فِي مَسْجِدٍ مِنْ مَسَاجِدِ اللَّهِ، يَتْلُونَ كِتَابَ اللَّهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (765)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1308): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محاضر بن المورع روى له البخاري تعليقاً ومسلم حديثا واحدا متابعة، وهو صدوق، وقد توبع، وباقي رجاله ثقات رجال الشيخين غير حمد بن زنجويه، فقد روى له أبو داود والنسائي، وهو ثقة.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মসজিদে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে শিক্ষন-প্রশিক্ষণ করে, তবে তাঁদের উপর সাকীনাহ (প্রশান্তি) অবতীর্ণ হয়, রহমত তাঁদেরকে আচ্ছাদিত করে রাখে, ফেরেস্তাগণ তাঁদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ তাঁদের কথা তাঁর নিকটস্থ ফেরেস্তাদের নিকট আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দিবে, তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ২৬৯৯; আবূ দাউদ: ১৪৫৫; তিরমিযী: ২৯৪৫; ইবনু মাজাহ: ২২৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৮।)

সহীহ ইবনু হিব্বান (768)