767 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ، مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَؤُهُ وَهُوَ يَشْتَدُّ عَلَيْهِ لَهُ أَجْرَانِ». [1: 2]
رقم طبعة با وزير = (764)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1307): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুর‘আনে পাঠে অভিজ্ঞ, তিনি আমলনামা লিপিকার পূণ্যবান, সম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবেন আর যিনি কুর‘আন পড়েন অথচ কুর‘আন পাঠ করা তার জন্য কষ্টকর, তার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৪৯০; সহীহ মুসলিম: ৭৯৮; মুসনাদ আহমাদ: ৬/১৯২; আত তায়ালিসী: ২/২-৩; আবূ দাঊদ: ১৪৫৪; তিরমিযী: ২৯০৪; দারেমী: ২/৪৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১১৭৪; সহীহ আল বুখারী: ৪৯৩৭; সহীহ মুসলিম: ৭৯৮;ইবনু মাজাহ: ৩৭৭৯; সুনান বাইহাকী: ২/৩৯৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৭।)

সহীহ ইবনু হিব্বান (767)