737 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَرَأَ رَجُلٌ آيَةً وَقَرَأْتُهَا عَلَى غَيْرِ قِرَاءَتِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ؟، فَقَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرَأْتَنِي [ص:12] آيَةَ كَذَا وَكَذَا؟، قَالَ: «نَعَمْ»، قَالَ الرَّجُلُ: أَقْرَأْتَنِي كَذَا وَكَذَا؟، قَالَ: «نَعَمْ، إِنَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ أَتَيَانِي، فَجَلَسَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَمِينِي، وَمِيكَائِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَسَارِي، فَقَالَ جِبْرِيلُ: يَا مُحَمَّدُ، اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ، فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ، فَقُلْتُ: زِدْنِي، فَقَالَ: اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ، فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ، حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ، وَقَالَ: اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، كُلٌّ شَافٍ كَافٍ». [1: 20]
رقم طبعة با وزير = (734)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1327)، «الصحيحة» (843). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب بن شداد النسائي.
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “এক ব্যক্তি আমাকে একটা আয়াত পড়ে শুনান, যা আমি ভিন্নভাবে পড়েছি, ফলে আমি তাকে বললাম, “আপনাকে এই আয়াত কে পড়িয়েছেন?” তিনি বলেন, “আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়েছেন।” অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গিয়ে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ।” সেই ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ। নিশ্চয়ই জিবরীল ও মীকাঈল আলাইহিমাস সালাম আমার কাছে এসেছিলেন; জিবরীল আলাইহিস সালাম আমার ডান দিকে আর মীকাঈল আলাইহিস সালাম আমার বাম দিকে বসেন। অতঃপর জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কুর‘আন এক রীতিতে পাঠ করুন।” তখন মীকাঈল আলাইহিস সালাম (আমাকে) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” ফলে আমি বললাম, “আমাকে পঠন রীতি আরো বাড়িয়ে দিন।” তখন জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি দুই রীতিতে পাঠ করুন।” মীকাঈল আলাইহিস সালাম (আমাকে আবারো) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” এভাবে তা সাত পঠন রীতিতে পৌঁছে। জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি সাত রীতিতে পাঠ করুন। প্রতিটি পঠনরীতিই নিরাময়দানকারী-তৃপ্তিদায়ক ও যথেষ্ট।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১২২; নাসাঈ: ২/১৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮৪৩।)

সহীহ ইবনু হিব্বান (737)