6566 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ جُنْدُبًا، يَقُولُ: «اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ، فَأَتَتْهُ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا مُحَمَّدُ مَا أَرَى شَيْطَانَكَ إِلَّا قَدْ تَرَكَكَ، فَأَنْزَلَ اللَّهُ: {وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 2]»
رقم طبعة با وزير = (6532)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
জুন্দুব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, ফলে তিনি এক বা দু’রাত (নামাজের জন্য) দাঁড়ালেন না। তখন এক মহিলা তাঁর কাছে এসে বলল, হে মুহাম্মাদ! আমার মনে হয় তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে। অতঃপর আল্লাহ তাআলা নাযিল করলেন: “শপথ পূর্বাহ্নের, শপথ রাতের যখন তা ছেয়ে যায়; আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি।” (সূরা দুহা: ১-৩)

সহীহ ইবনু হিব্বান (6566)