651 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تُوُفِّيَ رَجُلٌ كَانَ نَبَّاشًا، فقَالَ لِوَلَدِهِ: احْرِقُونِي، ثُمَّ اسْحَقُونِي فَذُرُّونِي فِي الرِّيحِ، فَسُئِلَ: مَا صَنَعْتَ؟، قَالَ: مَخَافَتُكَ يَا رَبِّ، قَالَ: فَغَفَرَ لَهُ». [3: 6]
رقم طبعة با وزير = (650)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (648). تنبيه!! رقم (648) = (649) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজন ব্যক্তি মারা যায়, যিনি (মৃত ব্যক্তিদের) কবর খনন করতো (কাফনের কাপড় চুরি করার জন্য)। তিনি তার সন্তানদের বলেন: “তোমরা আমাকে পুড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করবে, অতঃপর আমাকে বাতাসে উড়িয়ে দিবে।” অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়: “এমন কাজ কেন করেছো?” জবাবে সে বলে: “তোমার ভয়ে, হে আমার প্রতিপালক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৪৮৯; নাসাঈ: ৪/১১৩; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১২৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)

সহীহ ইবনু হিব্বান (651)