650 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا صَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ رَجُلٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ، قَالَ لِبَنِيهِ عِنْدَ الْمَوْتِ: يَا بَنِيَّ، أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أَبٍ، قَالَ: [ص:420] فَإِذَا أَنَا مِتُّ، فَاحْرَقُونِي واسْحَقُونِي، فَإِذَا كَانَ فِي يَوْمِ رِيحٍ عَاصِفٍ فَذُرُّونِي، قَالَ: فَمَاتَ، فَفُعِلَ بِهِ ذَلِكَ، فقَالَ لَهُ: كُنْ فَكَانَ كَأَسْرَعِ مِنْ طَرْفَةِ الْعَيْنِ، فقَالَ اللَّهُ: يَا عَبْدِي، مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ؟، فقَالَ: مَخَافَتُكَ أَيْ رَبِّ، قَالَ: فَمَا تَلَافَاهُ أَنْ غُفِرَ لَهُ» قَالَ الْمُعْتَمِرُ:، قَالَ أَبِي: فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، قَالَ: هَكَذَا حَدَّثَنِي سُلَيْمَانُ، وَزَادَ فِيهِ: «وَذُرُّونِي فِي الْبَحْرِ». [3: 6]
رقم طبعة با وزير = (649)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، صالح بن حاتم بن وردان روى عنه جمع، وقال أبو حاتم: شيخ، وذكره المؤلف في "الثقات" 8/ 318، وقال ابنُ قانع: صالح، واحتج به مسلم، ومن فوقه على شرطهما.

আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর কাছে তিনি কখনই ভাল কিছু করেনি। মৃত্যুর সময় তিনি তার সন্তানদের বলেন: “আমি তোমাদের কাছে বাবা হিসেবে কেমন ছিলাম ?” তারা জবাব দিলেন: “উত্তম বাবা।” অতঃপর তিনি বললেন: “যখন আমি মারা যাবো, তখন তোমরা আমাকে পুড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করবে, তারপর যখন প্রবল বাতাসের দিন হবে, তখন আমাকে বাতাসে উড়িয়ে দিবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর সে লোক মারা গেলে, তার সাথে তাই করা হয়।” আল্লাহ তা‘আলা তাকে বলেন, “তুমি হয়ে যাও” তখনই সে চোখের পলকের চেয়েও দ্রুত মানুষ হয়ে যায়। মহান আল্লাহ তাকে বলেন: “হে আমার বান্দা, এমন কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” জবাবে সে বলে: “হে আমার প্রতিপালক, আপনার ভয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর আল্লাহ তাকে এই প্রতিদান দিলেন যে, তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1] মু‘তামির বলেন: “আমার বাবা বলেছেন, “আমি হাদীসটি আবু উসমান আন নাহদীকে বর্ণনা করলে তিনি বলেন, “আমাকে সুলাইমান এভাবে হাদীস বর্ণনা করেছেন, সেখানে তিনি একটু বেশি বলেছেন যে, “তোমরা আমাকে সাগরে উড়িয়ে দিবে”।”
[1] তাহাবী, মুশকিলুল আসার: ৫৫৯; সহীহ আল বুখারী: ৬৪৮১; সহীহ মুসলিম: ২৭৫৭; মুয়াত্তা ইমাম মালেক: ১/২৪০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮৩; দারেমী: ২/৩৩০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)

সহীহ ইবনু হিব্বান (650)