6340 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئْتُمْ؟. لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بِهِ بَطْنَهُ»
رقم طبعة با وزير = (6306)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (110): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم
নু’মান ইবনু বাশীর (রাদিয়াল্লাহু আনহু) বলেন: তোমরা কি তোমাদের ইচ্ছানুযায়ী খাদ্য ও পানীয়ের প্রাচুর্যের মধ্যে নেই? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখেছি যে, তিনি নিকৃষ্ট খেজুর (দাকাল) থেকেও এতটুকু পেতেন না যা দিয়ে তিনি তাঁর পেট পূর্ণ করতে পারতেন।

সহীহ ইবনু হিব্বান (6340)