6334 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، [ص:243] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ قَلْبَهُ، فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً، فَقَالَ: «هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ، ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ لَأَمَهُ، ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ، وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ - يَعْنِي ظِئْرَهُ - فَقَالُوا: إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ مُنْتَقِعَ اللَّوْنِ، قَالَ أَنَسٌ: قَدْ كُنْتُ أَرَى أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ».
رقم طبعة با وزير = (6300) قَالَ أَبُو حَاتِمٍ: «شُقَّ صَدْرُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَبِيٌّ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، وَأُخْرِجَ مِنْهُ الْعَلَقَةُ، وَلَمَّا أَرَادَ اللَّهُ جَلَّ وَعَلَا الْإِسْرَاءَ بِهِ أَمَرَ جِبْرِيلَ بِشَقِّ صَدْرِهِ ثَانِيًا، وَأَخْرَجَ قَلْبَهُ فَغَسَلَهُ، ثُمَّ أَعَادَهُ مَكَانَهُ مَرَّتَيْنِ فِي مَوْضِعَيْنِ، وَهُمَا غَيْرُ مُتَضَادَّيْنِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (61): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালকদের সঙ্গে খেলা করছিলেন, তখন জিবরীল আলাইহিস সালাম তাঁর নিকট এলেন। তিনি তাঁকে ধরে শুইয়ে দিলেন এবং তাঁর বুক বিদীর্ণ করে তা থেকে একপিণ্ড রক্ত বের করলেন। অতঃপর বললেন, ‘এটা তোমার মধ্যে শয়তানের অংশ।’ এরপর তিনি (জিবরীল) যমযমের পানি দ্বারা স্বর্ণের একটি পাত্রে সেটিকে ধৌত করলেন। অতঃপর তা জোড়া লাগিয়ে দিলেন এবং যথাস্থানে ফিরিয়ে দিলেন। এদিকে বালকেরা দৌড়ে তাঁর মায়ের (অর্থাৎ তাঁর ধাত্রী মাতার) নিকট এসে বললো, ‘মুহাম্মাদকে হত্যা করা হয়েছে।’ তারা তাঁকে এমন অবস্থায় পেলো যে, তাঁর চেহারার রং ফ্যাকাসে হয়ে গিয়েছিল। আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি তাঁর বক্ষে সেই সেলাইয়ের চিহ্ন দেখতে পেতাম।

সহীহ ইবনু হিব্বান (6334)