6113 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَخِيهِ، مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: نَزَلْنَا مَنْزِلًا، فَأَتَتْنَا امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّ سَيِّدَ الْحَيِّ سُلَيْمٌ لُدِغَ، فَهَلْ فِيكُمْ مِنْ رَاقٍ؟ قَالَ: فَقَامَ مَعَهَا رَجُلٌ مِنَّا، كُنَّا نَظُنُّهُ يُحْسِنُ رُقْيَةً، فَرَقَى بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ، فَأَعْطَوْهُ غَنَمًا، وَسَقَوْهُ لَبَنًا، قَالَ: فَقُلْتُ: لَا تُحَرِّكُوهُ حَتَّى نَأْتِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَا ذَلِكَ لَهُ، فَقَالَ: «مَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ؟ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ»
رقم طبعة با وزير = (6080)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (6080)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক স্থানে অবস্থান করছিলাম। তখন আমাদের নিকট একজন মহিলা এসে বলল, গোত্রের নেতাকে (কোনো বিষাক্ত প্রাণী) দংশন করেছে। তোমাদের মধ্যে ঝাড়ফুঁককারী কেউ আছে কি? তিনি বলেন, তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি তার সঙ্গে গেল। আমরা মনে করতাম, সে ঝাড়ফুঁক ভালো জানে। সে ‘ফাতিহাতুল কিতাব’ (সূরা ফাতিহা) দ্বারা ঝাড়ফুঁক করল এবং রোগী আরোগ্য লাভ করল। এরপর তারা তাকে কিছু বকরী দিল এবং তাকে দুধ পান করালো। তিনি বলেন, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছার আগে তোমরা এগুলোকে নড়াচড়া করো না। এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং তাঁকে এ ঘটনা জানালাম। তিনি বললেন, “সে কীভাবে জানল যে, এটি একটি ঝাড়ফুঁক? তোমরা এগুলো বণ্টন করে নাও এবং তোমাদের সঙ্গে আমার জন্যও একটি অংশ রাখো।”
সহীহ ইবনু হিব্বান (6113)