598 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيَرُدَّ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ: هَاوْ، فَإِنَّهُ إِذَا، قَالَ: هَاوْ، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ، فقَالَ: الْحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ».
رقم طبعة با وزير = (597) لَمْ أَسْمَعْ مِنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ «فَحَقٌّ»، قَالَهُ الشَّيْخُ. [1: 104]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (776): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير علي بن خشرم فمن رجال مسلم. ابن أبي ذئب: اسمه محمد بن عبد الرحمن بن المغيرة المدني، والمقبري: هو سعيد بن أبي سعيد.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ হাঁচি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন। কাজেই যখন তোমাদের কেউ হাই তুলবে, তখন সে যেন তার সাধ্য অনুসারে তা প্রতিহত করে এবং সে যেন ‘হাও’ না বলে। কারণ যখন কেউ ‘হাও’ বলে তখন এতে শয়তান হাঁসে। আর যখন তোমাদের কেউ হাঁচি দেয় অতঃপর ‘আলহামদু লিল্লাহ’ বলে, তখন যারা তা শুনতে পায়, তাদের উপর হক বা আবশ্যক হলো ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার প্রতি রহম করুন) বলা।”[1] আমাদের শাইখ বলেছেন: “আমি মুহাম্মাদ বিন ইসহাক থেকে فَحَقٌّ (তার জন্য হক বা আবশ্যক হলো) কথাটুকু শুনিনি।”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪; আত তায়ালিসী: ২৩১৫; মুসনাদ আহমাদ: ২/৪২৮; সহীহ আল বুখারী: ৩২৮৯; আদাবুল মুফরাদ: ৯২৮; সুনান বাইহাকী: ২/২৮৯; আবু দাউদ: ৫০২৮; তিরমিযী: ২৭৪৭; হাকিম: ৪/২৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৭৬।)

সহীহ ইবনু হিব্বান (598)