597 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَجْلِسِ الْأَنْصَارِ، فقَالَ: «إِنْ أَبَيْتُمْ إِلَّا أَنْ تَجْلِسُوا، فَاهْدُوا السَّبِيلَ، وَرُدُّوا السَّلَامَ، وَأَغِيثُوا الْمَلْهُوفَ». [1: 67]
رقم طبعة با وزير = (596)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح لغيره، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عثمان - وهو ابن كرامة العجلي - فمن رجال البخاري إلا أن أبا إسحاق لم يسمع من البراء فيما نقله شعبة راويه عنه.
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারীদের একটি মাজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এসময় তিনি বলেন: “যদি তোমাদের রাস্তায় বসতেই হয়, তবে তোমরা পথিককে পথ দেখিয়ে দিবে, সালামের জবাব দিবে এবং বিপদগ্রস্থ ব্যক্তিকে সাহায্য করবে।”[1]



[1] আত তায়ালিসী: ৭১০; তিরমিযী: ২৭২৬; দারিমী: ২/২৮২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫০১।)

সহীহ ইবনু হিব্বান (597)