5900 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، يُسَمِّي وَيُكَبِّرُ، وَلَقَدْ رَأَيْتُهُ يَذْبَحُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا»
رقم طبعة با وزير = (5870)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (8/ 168 / 2536)، «صحيح أبي داود» (2491): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংবিশিষ্ট, সাদা-কালো (ধূসর বর্ণের) দুটি মেষ কুরবানি করেছেন। তিনি (যবেহ করার সময়) বিসমিল্লাহ ও তাকবির বলছিলেন। আমি তাঁকে নিজ হাতে যবেহ করতে দেখেছি এবং তিনি সে দুটির ঘাড়ের ওপর নিজের পা রাখছিলেন।

সহীহ ইবনু হিব্বান (5900)