5528 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ الْأَهْوَازِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْكُوفِيُّ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ أَوْ خَطَايَاهُ - شَكَّ مِسْعَرٌ - وَإِنْ كَانَ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
رقم طبعة با وزير = (5503)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3414).تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
رقم طبعة با وزير = (5503)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3414).تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি তার বিছানায় যাওয়ার সময় বলবে: “আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে রক্ষা পাওয়ার) কোনো শক্তি নেই এবং (পুণ্য করার) কোনো সামর্থ্য নেই। আল্লাহ পবিত্র। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মহান।” আল্লাহ তার গুনাহ বা ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দেন— যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। (বর্ণনাকারী মিসেআর— ‘গুনাহ’ নাকি ‘ভুল-ত্রুটিসমূহ’ বলেছেন, এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন)।
সহীহ ইবনু হিব্বান (5528)