4930 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَعْتَقَ غُلَامًا لَهُ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي؟ »، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ النَّحَّامُ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ فَدَفَعَهَا إِلَيْهِ، قَالَ جَابِرٌ: كَانَ عَبْدًا قِبْطِيًّا، مَاتَ عَامَ الْأَوَّلِ
رقم طبعة با وزير = (4909)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحاديث البيوع»: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
জাবির ইবনু আব্দুল্লাহ্ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, জনৈক আনসারী সাহাবী তাঁর এক দাসকে আযাদ করে দেন, যার কাছে তা ছাড়া আর কোনো সম্পদ ছিল না। এ বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছলে তিনি বললেন, “কে আমার নিকট থেকে একে কিনবে?” অতঃপর নু'আইম ইবনু আব্দুল্লাহ আন-নাহ্হাম আটশ’ দিরহামের বিনিময়ে তাকে কিনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা (অর্থ) ঐ আনসারী ব্যক্তিকে দিয়ে দিলেন। জাবির (রাদিয়াল্লাহু আনহু) বলেন, সে ছিল একজন কিবতী (কপ্টিক) গোলাম, যে গত বছর মারা গিয়েছিল।

সহীহ ইবনু হিব্বান (4930)