4748 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ شِعَارُنَا لَيْلَةَ بَيَّتْنَا فِيهَا هَوَازِنَ، مَعَ أَبِي بَكْرٍ، أَمَّرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَيْنَا أَمِتْ، أَمِتْ، قَالَ: » فَقَتَلْتُ بِيَدِي لَيْلَتَئِذٍ سَبْعَةَ أَهْلِ أَبْيَاتٍ «
رقم طبعة با وزير = (4728)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن بكار ذكره المؤلف في الثقات وقد توبع ومن فوقه من رجال الصحيح
তাঁর (সালমা ইবনু আকওয়া’) পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে রাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর আবূ বাকর রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেছিলেন এবং আমরা তাঁর নেতৃত্বে হাওয়াযিন গোত্রের ওপর আক্রমণ করেছিলাম, সেই রাতে আমাদের যুদ্ধের স্লোগান ছিল, “আমিত! আমিত!” (অর্থাৎ, হত্যা করো, হত্যা করো!) তিনি বলেন, “সেই রাতে আমি নিজ হাতে সাতটি পরিবারের লোককে হত্যা করেছি।”

সহীহ ইবনু হিব্বান (4748)