4735 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمُ بْنُ خَالِدٍ الْبِرْتِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، [ص:37] عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ يَمْشِي، فَقَالَ لَهُ رَجُلٌ عَلَى حِمَارٍ ارْكَبْ يَا رَسُولَ اللَّهِ وَتَأَخَّرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَاحِبُ الدَّابَّةِ، أَحَقُّ بِصَدْرِهَا، إِلَّا أَنْ تَجْعَلَهَا لِي»، قَالَ: فَجَعَلَهُ لَهُ، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (4715)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (2318). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط الصحيح
বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন। এমন সময় গাধার ওপর আরোহণকারী এক ব্যক্তি তাঁকে বললেন, ‘হে আল্লাহর রাসূল! আরোহণ করুন।’ এই বলে লোকটি পিছনে সরে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘বাহনের মালিক এর অগ্রভাগের অধিক হকদার, যদি না তুমি এটি আমার জন্য দিয়ে দাও।’ বর্ণনাকারী বলেন, তখন লোকটি সেটি (বাহনটি) তাঁর জন্য দিয়ে দিলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন।

সহীহ ইবনু হিব্বান (4735)